
‘শো ইওর ইংলিশ ট্যালেন্টস, গো ফর গ্রেটার চ্যালেঞ্জ’- মূলমন্ত্রটি নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ চলতি আগস্ট মাসে ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১ আয়োজন করে।
সিনিয়র ক্যাটাগরি (কলেজ লেভেল) এবং জুনিয়র ক্যাটাগরি (স্কুল লেভেল) – এ দুটি বিভাগে সারা বাংলাদেশ থেকে মোট ৯৪৮ জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য রেজিস্ট্রেশন করে।
প্রতিযোগীদের অনলাইন সিলেকশন রাউন্ড ২০ আগস্ট, থিয়েটার রাউন্ড ২৩ আগস্ট এবং চূড়ান্ত পর্ব ২৮ আগস্ট (শনিবার) সালে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই শেষে থিয়েটার রাউন্ডের জন্য ২০৮ জন প্রতিযোগী নির্বাচিত হয়।
তাদের মধ্য থেকে ৪০ জন প্রতিযোগী লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। চূড়ান্ত পর্বে উপস্থিত বক্তৃতার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরিতে ১৫ জন করে মোট ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
২৮ আগস্ট, ২০২১ তারিখে প্রতিযোগীতাটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব গবেষণা ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি, ইউজিসির অধ্যাপক ও পরিচালক ড. ফকরুল আলম প্রতিযোগীদের সফলভাবে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য নানাবিধ দিকনির্দেশনা দেন এবং এমন বিশাল উদ্যোগ গ্রহন করার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ.এম.এম. হামিদুর রহমান, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ডিআইইউ; ড. লিজা শারমিন, প্রধান, ইংরেজি বিভাগ, ডিআইইউ; লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল, এএজি ক্যাডেট কলেজ, গ্রুপ ক্যাপ্টেন আলম, অধ্যক্ষ, মির্জাপুর ক্যাডেট কলেজ; অধ্যাপক ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, প্রো-ভাইস চ্যান্সেলর, ডিআইইউ; অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপাচার্য, ডিআইইউ।
প্রতিযোগীতার মূল পৃষ্ঠপোষক ড. মোঃ সবুর খান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডিআইইউ বিজয়ীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান।
এসময় প্রতিযোগীতার সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তারা ফলাফল ঘোষণায় অংশগ্রহন করেন। ইস্কুল৭১ থেকে অমিত চক্রবর্তী; টেসলবিডি স্কুল সিগ এর কো-কোনভেনার ড. ফাহিম হাসান শাহেদ; ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায় এবং বাংলা টিভির প্রোগ্রাম প্রধান ড. দিনাক শোহানি ফলাফল ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
অবশেষে প্রতিযোগীতাটির আহ্বায়ক তাহসিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ডিআইইউ, সেরা ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করেন। জুনিয়র ক্যাটাগরি থেকে রংপুর ক্যাডেট কলেজের তার্তিল আহমেদ অর্নব দ্বিতীয় রানার আপ হয়, ফেণী গার্লস ক্যাডেট কলেজ থেকে ওয়াসফিয়া লুবাবা ওয়াজেদ প্রথম রানার আপ হয়, এবং রাজউক উত্তরা মডেল কলেজের তাসফিয়া নাফি চ্যাম্পিয়ন হয়। সিনিয়র বিভাগ থেকে পাবনা ক্যাডেট কলেজের সামিন আবরার, ফেণী গার্লস ক্যাডেট কলেজের শ্রেয়া হালদার এবং নটরডেম কলেজের ইফতিহাজ ইয়াসির ইফতি যথাক্রমে ২ য় রানার-আপ, ১ ম রানার-আপ এবং চ্যাম্পিয়ন হয়।
তাদের বক্তৃতায়, উভয় বিভাগের বিজয়ীরা তাদের আনন্দ প্রকাশ করে এবং মহামারী চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এই সুযোগ তৈরি করে দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানায়।
বাংলাটিভি/নিহান



