মৎস্য খাতকে বেকারদের বিনিয়োগ উপযোগী করে গড়ে তুলছে সরকার

মৎস্য খাতকে বেকারদের বিনিয়োগ উপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আর দারিদ্র বিমোচনে মৎস্য চাষ বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশের মৎস্য খাত আজ সারাবিশ্বের কাছে অনুকরণীয়। মাছ চাষের উন্নতির মধ্য দিয়ে, আগামীতে দেশের অর্থনীতির চাকা আরও বেশি সচল হবে।
বিশ্বের অনেক দেশেই আমাদের মাছের রপ্তানী বেড়েছে, তাই মৎস্য চাষের আওতা বাড়ানো গেলে বেকার যুবকদের কর্মসংস্থানসহ দারিদ্র বিমোচনে তা বড় ভূমিকা রাখবে বলে জানান কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। সরকারের দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নের ফলেই, দেশে কৃষির বিপ্লব সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



