Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপখেলাধুলাফুটবল

ইপিএলে আর্সেনালকে ৫-০ গোলে হারিয়েছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

গতকাল ইতিহাদ স্টেডিয়ামে, ম্যাচের শুরুর ৭ মিনিটের মাথায় প্রথম গোল করেন ম্যানসিটি অধিনায়ক ইল্কায় গুন্ডোগান। এর ১২ মিনিট পর আরেকটি গোল করেন ম্যানচেস্টারের স্টাইকার ফেররান তোরেস। জোড়া গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে আর্সেনাল।  বিরতিতে যাওয়ার ২ মিনিট  আগে ম্যান সিটির হয়ে তৃতীয় গোল করেন গ্যাব্রিয়েল হেসুস।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই ৫৩তম মিনিটে ম্যানসিটির পক্ষে চতুর্থ গোলটি রদ্রিগো হার্নান্দেজ করেন। এরপর, ম্যাচের শেষে বাঁশি বাজার ৬ মিনিট আগে  আবারও গোল  করেন তোরেস। ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

লিগের তিন ম্যাচ শেষে দুই জয় ও একটি করে ড্র লিভারপুল ও চেলসির। দুই দলের পয়েন্ট সমান ৭। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে চেলসি, তিনে লিভারপুল। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যান সিটি। সব ম্যাচে হারা আর্সেনাল রয়েছে সবার নিচে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button