Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনায় দৈনিক মৃত্যু একশ’র নিচে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামল।একদিনে করোনায় ৮০ জন মারা গেছেন।সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু হয়। তার আগের দিন বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনায় ১০২ জনের মৃত্যু হয়, যা গত ৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২ জনের। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৪ জন। এছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৩৯ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন এবং নারী ৯ হাজার ৬৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৪৩ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১২ ও ৩১ থেকে ৪০ বছরের ২ জন মারা গেছেন।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button