Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়নবাংলাদেশসরকার

নগরীর উড়াল রেলপথে দেখা গেলো চলমান মেট্রোরেল!

মেট্রোরেল চলাচলের জন্য ঢাকা নগরীতে নির্মিত উড়াল রেলপথে পূর্ব প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে।

সকাল ৬টা টার দিকে মেট্রোরেল চলাচল করে এবং এই প্রস্তুতিমূলক চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

তবে, উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রোববার (২৯ আগস্ট)। সেইদিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। তার আগে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্যই আজ মেট্রোরেল চলেছে।

মেট্রোরেল প্রজেক্ট এর কর্মকর্তা সূত্রে জানা যায়,  প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে।  ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় স্টেশনে-স্টেশনে থেমে সব কিছু ভালোভাবে পরীক্ষা করা হয়েছে যাতে রোববার কোনো ধরনের সমস্যা না হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না।

দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে নয়টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এ প্রস্ততি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়ালে ঘেরা হওয়ায় পথচারীরা দেখতে পাননি আজ মেট্রোরেলের চলাচল। তবে এই পথ জুড়ে যে সব বাসিন্দা উঁচু ভবনে বসবাস করেন তারা দেখতে ও মুঠোফোনে ধারণ করতে পেরেছেন উড়ালপথে স্বপ্নের মেট্রোরেল চলাচলের দৃশ্য।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button