Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

ভোলায় আখের ব্যাপক ফলন হলেও পাইকার না থাকায় বিপাকে কৃষকরা

ভোলায়, আখের ব্যাপক ফলন হলেও, পাইকার না থাকায় চরম বিপাকে রয়েছেন কৃষকরা। এতে লাভ তো দূরের কথা, খরচের টাকা তুলতে পারবে কিনা, তা নিয়ে চিন্তিত চাষীরা। আখ বিক্রি করতে না পারায় বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না তারা। তবে ন্যায্য দামে বিক্রি করার বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছে, জেলা কৃষি বিপনণ অধিদপ্তর।

প্রাচীনকাল থেকেই ভোলার বিভিন্ন উপজেলার গ্রাম ও চরাঞ্চলে, আখ চাষ করে আসছেন কৃষকরা। এবছর আনুকূল আবহাওয়া আর ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন কম হওয়ায়, ব্যাপক ফলন হয়েছে। বর্তমানে কৃষকের ক্ষেতের আখ বিক্রির উপযোগী হলেও, নেই তেমন পাইকার। তবে কিছু স্থানীয় পাইকার থাকলেও দাম কম বলায় ন্যায্য মূল্যে বিক্রি নিয়ে চিন্তিত কৃষকরা।

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে অনেক পরিশ্রম করে আখ চাষ করেছেন তারা। বাম্পার ফলন হওয়ায় আখ বিক্রি করে ঋন পরিশোধ করে,লাভবান হওয়ার স্বপ্ন ছিলো তাদের। পাইকারী আড়ৎদাররা বলছেন, ভোলার বিভিন্ন গ্রাম ও চলাঞ্চল থেকে আখ আড়ৎদের আসতে ব্যাপক খরচ হচ্ছে।

তবে কৃষি বিপনণ অধিদপ্তরের কর্মকর্তা জানান,কৃষকদের ভালো দাম পাওয়ার বিষয়ে সব ধরনের সহযোগীতা করা হবে।ভোলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলায় আখ চাষের লক্ষমাত্রা ছিলো ৭৬১ হেক্টর। আর চাষ হয়েছে ৭৯৪ হেক্টর জমিতে।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button