Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একমাসে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত

দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।

শনিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৯৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ শতাংশ ০২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১২০ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে নয় জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে তিন জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাত জন এবং ময়মনসিংহ বিভাগে ছয় জন।

 বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button