Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে, গত সাত দিন ধরে মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে রয়েছে।

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও  ১৪৫ জনের মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩  জনে। এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রোববার ১৮৭ ও শনিবার ১৭৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৯২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন। এছাড়া চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ৫, খুলনায় ১৫, বরিশালে ৪, সিলেটে ৭, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৯, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ৫ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button