Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল

আজ পবিত্র আশুরা রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দিনটি। তবে, করোনা পরিস্থিতির কারণে সীমিত করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। পুলিশের পক্ষ থেকে ছিল না অনুমতি।

শুক্রবার সকালে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে একটি মিছিল বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।

এদিকে, দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। জাতীয় দৈনিক পত্রিকাগুলো আজ বিশেষ প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করেছে। এ ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button