Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নদেশবাংলাসরকারস্বাস্থ্য

টিকা নিবন্ধনের আওতায় এলো ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও

১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরাও, এখন থেকে করোনা টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন।

কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে “পরিচয় যাচাই” অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে।

বর্তমানে, ২৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা করোনাভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, “গতকাল থেকেই সুরক্ষা অ্যাপে এই অপশনটি চালু হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য এটা সর্বনিম্ন ১৮ বছর করা হয়েছে। তবে, সাধারণ মানুষের জন্য বয়সসীমা এখনও ২৫ বছরই আছে।”

বাংলাটিভি/রিয়েল/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button