Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যজনদুর্ভোগ

রাজধানীর বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে

এবারে ভরা মৌসুমেও, কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, জেলেদের জালে। তাই বাজারে ইলিশ উঠলেও দাম এখনো বেশ চড়া। রাজধানীর বাজারে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে। তবে, কিছুটা কমেছে অন্যান্য মাছের দাম। আর, গেল সপ্তাহের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি।

জাতীয় মাছ রুপালি ইলিশ। স্বাদ আর মনোমুগ্ধ গন্ধের কারণে যার খ্যাতি বিশ্বজোড়া। বছরের এই সময়টায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। তবে এবার ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। বাজারে যে পরিমান ইলিশের সরবরাহ তাতে দাম আকাশ ছোঁয়া।

ওজন এবং মানভেদে রাজধানীর কারওয়ান বাজারের রুপালি ইলিশ বিক্রি হচ্ছে ৫শ থেকে ১৬শ’ টাকা কেজি পর্যন্ত। ক্রেতারা বলছেন, অন্যান্যাও সময়ের তুলনায় দাম বেশ চড়া।

তবে বিক্রেতাদের দাবি, গেল মৌসুমে পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় দামও ছিল হাতের নাগালেই, তবে এবছর এখনো ইলিশ ধরা পড়ছে কম, তাই দাম বেশি।

বাজারে ইলিশ আসায়, অনেকটাই কমে এসেছে অন্যান্য মাছের দাম।এদিকে, বর্ষা আর পরিবহণ সংকটের অজুহাত দেখিয়ে বাজারে বেড়েছে প্রায় সবধরনের সবজির দাম। গেল সপ্তাহের চেয়ে কেজিপ্রতি সবজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। তবে, কিছুটা কমেছে কাঁচা মরিচের ঝাঁঝ। এদিকে, অনেকটা স্বাভাবিকই রয়েছে প্রায় সবধরনের মাংসের দাম।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button