Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

করোনার কারণে পেছালো বিসিবি’র এইচপি ইউনিটের ক্যাম্প

আজ (১৯ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা থাকলেও কদিন পিছিয়ে শুরু হবে বিসিবি’র হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প।

অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষায় ক্যাম্পের কয়েকজন ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। যদিও দ্বিতীয় পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে।

সাবধানতার জন্য অনুশীলনে নামার আগে আরও একবার পরীক্ষানিরীক্ষা করতে চায় ম্যানেজমেন্ট।

এই অবস্থায় কবে শুরু হবে ক্যাম্প সে ব্যাপারে এইচপি ইউনিট’এর দায়িত্বপ্রাপ্ত জামালউদ্দিন বাবু বলেন, ‘সতর্কতার জন্য আগামীকাল আমরা আরেকটা পরীক্ষা করবো। এই পরীক্ষায় নেগেটিভ এলে শনিবার (২২ আগস্ট) আমরা চট্টগ্রামে যাবো। ২৩ তারিখ থেকে শুরু হবে অনুশীলন।’

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এইচপির ক্যাম্প। গত জুলাই মাসের গোড়ার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় দেড় মাস পিছিয়ে ১৯ আগস্ট নির্ধারণ হয়।

করোনা আক্রান্তের খবরে আরও পিছিয়ে গেল আকবর আলীদের অনুশীলনে ফেরা। সব ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চট্টগ্রামে শুরু হবে ২২ সদস্য এইচপি দলের ক্যাম্প।

অনুশীলনের মাঝে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট। ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু চারদিনের ম্যাচ।

এইচপি স্কোয়াডঃ

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম

উইকেটরক্ষক: ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুহেল মিয়া

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button