সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের জন্য সরকারের নেয়া উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সচিবালয়ের সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। উক্ত সচিব-সভায় (ভার্চু্যয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানগুলো মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। সবাই মিলেই যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
সরকার প্রধান আরও বলেন, “উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি।”
বাংলাটিভি/নিহান



