Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আশুরায় এবারও তাজিয়া মিছিল বন্ধ

করোনাভাইরাস মহামারীর পরিস্থিতি বিবেচনায় গত বারের মতো এবারও আশুরায় মুসলিম শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ৬ অগাস্ট বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে।

“একই সাথে পবিত্র মুহাররম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।”

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button