Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

লর্ডসে ভারতের রোমাঞ্চকর টেস্ট জয়

বোলারদের দাপটে লর্ডসে দারুণ এক জয় তুলে নিলো ভারত। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে, পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলি বাহিনী।
প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরি আর রোহিত শর্মার দারুণ ইনিংসের ওপর ভর করে ৩৬৪ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ভারত। তাদের জবাবটাও ভালোই দেয় স্বাগতিকরা। অধিনায়ক জো রুটের রেকর্ড গড়া ১৮০ রানের ইনিংসে ৩৯১ রান করে লিড নেয় তারা।

দ্বিতীয় ইনিংসে আজিঙ্কা রাহানে ছাড়া ভারতের পক্ষে হাল ধরতে পারেননি তেমন কেউই। ১৪৬ বলে ৬১ রান করে তিনি আউট হন মঈন আলীর বলে। কিন্তু ৯ম উইকেট জুটিতে ৮৯ রান যোগ করেন মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ। ৮ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

২৭২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ হন ইংল্যান্ডের দুই ওপেনারই। ডম সিবলি ও ররি বার্নস দুজনেই ৪ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। পরে আর মাথা তুলে দাঁড়াতে পারেননি কেউই। অধিনায়ক রুটের ব্যাট থেকে আসে ৬০ বলে সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা অলআউট হয় ১২০ রানে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button