Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

মেসিকে ছাড়াই দারুণ জয়ে নতুন মৌসুম শুরু বার্সেলোনার

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে নতুন যুগের সূচনা করেছে কাতালানরা।

প্রায় দেড় যুগ পর মেসিকে ছাড়া লা লিগা শুরু করল বার্সা। বার্সার হয়ে আলো ছড়িয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তোরা।

পুরো ম্যাচে প্রায় ৬২ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল কোম্যানের শিষ্যদের। ১৯ তম মিনিটে বার্সার নতুন তারকা মেমফিস ডিপাইয়ের ফ্রি-কিক থেকে হেডে প্রথম গোলটি করেন পিকে। বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিশ তারকা ব্র্যাথওয়েট। দ্বিতীয়ার্ধে ফিরে আবারো ব্র্যাথওয়েটের গোল। জর্ডি আলবার শট ঠেকিয়েছিলেন সোসিয়েদাদ গোলরক্ষক। কিন্তু তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলটি ফাঁকায় পেয়ে জোড়া গোল পূরণ করেন ব্র্যাথওয়েট। ম্যাচের ৮২ ও ৮৫তম মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে সোসিয়েদাদ। তবে ম্যাচে সমতায় ফিরতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্র্যাথওয়েটের পাস থেকে গোল করে বার্সার ৪-২ গোলের জয় নিশ্চিত করেন সার্জিও রবার্তো।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button