Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

প্রায় ৩ সপ্তাহ পর করোনায় মৃতের সংখ্যা দুইশোর নিচে

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৯৭ জন। এছাড়া টানা ১৯ দিন পর দুইশোর নিচে নামল মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।

 ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৪৬৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৭৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৮ জন। এছাড়া চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ৮, খুলনায় ১৮, বরিশালে ১১, সিলেটে ৮, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button