Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদজনদুর্ভোগবাংলাদেশ

বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারদর চড়া

রাজধানীর বাজারে বেড়ে গেছে প্রায় সবধরণের মাছের দাম। চলতি সপ্তাহে কেজিপ্রতি কাঁচামরিচের ঝাঁঝ গিয়ে ঠেকেছে ২২০ টাকায়। বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে বৃষ্টির কারণে, সবজির দাম চড়া। তবে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

এমনিতে বর্ষা মৌসুম আসলেই বৃষ্টি আর বন্যার অজুহাতে বাজারের বেড়ে যায় বেশকিছু সবজির দাম। ব্যতিক্রমী হয়নি এবারো, কয়েক দিনের বৃষ্টির অজুহাতে বাজারের বেড়ে গেছে শসা,টমেটো,ধনেপাতা,কলা,সিম,বাঁধাকপি, ফুলকপিসহ বেশ কয়েকটি সবজির। তবে সবকিছু ছাড়িয়েছে বাজারের উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। মানভেদে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত।

এছাড়া কিছু সবজির দাম আগের সপ্তাহের মতোই আছে বলে জানান ক্রেতা বিক্রেতারা।এদিকে, গেল সপ্তাহের মত সরবরাহের ঘাটতি দেখিয়ে বাজারের বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সবধরনের মাছ।এদিকে, গরু-খাসির মাংস ও মুরগি বিক্রির দাম স্বাভাবিক রয়েছে। এছাড়া চাল-ডাল-তেলসহ অন্যান্য নিত্যপন্যের দর রয়েছে গেল সপ্তাহের মতোই।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button