Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

ঢাকা উত্তরের ৫২ নম্বর ওয়ার্ডে ক্ষুধার্ত বানরের তাণ্ডব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ডে কিছুতেই  কমেছে না বানরের তাণ্ডব। ক্ষুধার্ত বানর লোকালয়ে ঢুকে পড়ে আক্রমন চালাচ্ছে শিশু ও বয়বৃদ্ধদের উপর। জনপ্রতিনিধিরা বলছেন সমস্যাটি নতুন,সিটি করপোরেশনের সাথে কথা বলে নেয়া হবে ব্যবস্থা।

বন-জঙ্গলে থাকার কথা থাকলেও এসব বানর দাপিয়ে বেড়াচ্ছে খোদ রাজধানীর  উত্তর সিটিতে। তাদের  উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন ৫২ নং ওয়ার্ডে বাসিন্দারা। গত কয়েকদিন ধরে এসব বানরের আক্রমনে আহত হয়েছেন এলাকার শিশু থেকে বয়স্করা।

স্থানীয়দের অভিযোগ বাউনিয়া কালিবাড়ি সংলগ্ন এলাকার বন থেকে আসছে  ক্ষুধার্থ এই বানরের দল। আগেও এলাকায় বানর দেখা গেলেও এবারই তাদের আক্রমনের শিকার হচ্ছে এলাকাবাসী।
বানরের আক্রমনে আতংকে বাউনিয়া বাজার, পাবনার টেক,আদর্শ পাড়া, মধ্য বাউনিয়া এলাকার বাসিন্দারা। সচরাচর দেখা না মিললেও হুট করে নেমে আক্রমন চালিয়ে শিশুদের হাত থেকে খাবার কেড়ে নেয় বানরগুলো।

শুধু বাড়িতে ঢুকে আক্রমন নয় গাছের ফলফলাদি নষ্ট করছে বানরগুলো। তাই সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button