Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এবং মাসের সেরা ক্রিকেটার সাকিব

সাকিব আল হাসান আবারও চলে এসেছেন টি-টোয়েন্টি  র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। শেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে রেখেছেন বড় অবদান। বোলিংয়ে ছিলেন দুর্দান্ত, ব্যাটিংয়ে বড় না হলেও কার্যকরি কিছু ইনিংস খেলেছেন। তাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে আর তিনি ফিরে পেলেন তার টি-টোয়েন্টি সেরার তকমা।

এর আগে জুলাই মাসটাও দারুণ কেটেছে সাকিব আল হাসানের। ব্যাট-বল দুটোই কথা বলেছে এই অলরাউন্ডারের। তারও একটা স্বীকৃতি মিলেছে মাস না ঘুরতেই।

প্রথমে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এসেছিলো বাংলাদেশের এই তারকার নাম।

শেষপর্যন্ত, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পিছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।  বুধবার সেরার এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

ভোটাভুটির মাধ্যমে সাকিবকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

সুখবর আছে মুস্তাফিজুর রহমানের জন্যেও। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশে।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button