Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান মেয়র আতিকের

এডিস মশার বংশবিস্তারে সহায়ক পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন,ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সকালে, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমে যোগ দিয়ে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ব্যক্তিগত,সরকারি কিংবা বেসরকারি যেকোন ভবনেই এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসময় মশা নির্মূল সবাইকে একযোগে কাজ করার আহবান জানান মেয়র আতিক।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button