আন্তর্জাতিকবিশ্ববাংলা
কোভিড-১৯ টিকাপ্রাপ্ত বিদেশিরা ওমরাহ’র আবেদন করতে পারবেন

করোনার কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে আবারও ওমরাহ পালনের সুযোগ পাবেন বিদেশিরা। তবে শুধু কোভিড-১৯ টিকাপ্রাপ্তরাই ওমরাহ’র আবেদন করতে পারবেন।
রবিবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ওমরাহর আবেদনের সঙ্গে করোনা টিকার সনদও জমা দিতে হবে।
তবে করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর নাগরিকদের সৌদি পৌঁছেই থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
প্রথমদিকে ৬০ হাজার জনকে ওমরাহ পালনের সুযোগ দেয়া হলেও প্রতি মাসেই এই সংখ্যা বাড়ানো হবে। মক্কা ও মদিনার মসজিদগুলোও বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হবে।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির কারণে এ বছর এবং গত বছর সীমিত পরিসরে হজপালনের সুযোগ দেওয়া হলেও বন্ধ থাকে ওমরাহ পালন। গেল অক্টোবর থেকে শুধু নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটির সরকার।
বাংলাটিভি/রাজ/নিহান



