
পিএসজির মালিক তথা কাতারের আমিরের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি টুইট করেছেন, “পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে।”
এরপরই ফুটবল পাড়ায় উঠেছে গুঞ্জন। বলা হচ্ছে, তিন বছরের চুক্তি হতে যাচ্ছে লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। অবশ্য তাতে শেষ বছরটা হবে ঐচ্ছিক।
১ বছরে বেতন পাবেন তিনি ৪০ মিলিয়ন ইউরো। রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে যা পাঁচ মিলিয়ন ইউরো বেশি। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম লে’কিপ।
তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না এবং ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে।
সূত্র অনুযায়ী, আজ (রোববার, ০৮ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরশু মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে। আর্জেন্টাইন তারকা অবশ্য আজ ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন। সেটি বিদায়ী সংবাদ সম্মেলন নাকি অন্য কোন খবর সেটাই দেখার বিষয়।
বাংলাটিভি/নিহান



