Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিঅন্যান্যজনদুর্ভোগদেশবাংলাবাংলাদেশ

লকডাউনের অযুহাতে কাঁচাবাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, মরিচের কেজি ২শ

লকডাউনের অজুহাতে রাজধানীর বাজারের বেড়েছে প্রায় সবধরনের মাছ ও সবজির দাম। আর কাঁচা মরিচের ঝাঁঝ এখন লাগামছাড়া। কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে ২শ টাকা পর্যন্ত দরে। এদিকে, বাজারে এখনো বাড়তি চালের দর।

ঈদের পরপর কিছুটা কম থাকলেও, চলতি সপ্তাহে বাজারে বেড়ে গেছে প্রায় সবধরনের সবজির দাম। এছাড়া, গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে এখন ২০০ টাকায় ঠেকেছে।

সবজির এমন লাগামহীন দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতাদের নানা অজুহাত। আর ক্রেতারা নিরুপায় হয়ে বাড়তি দামেই কিনছেন এসব সবজি।

একই অবস্থা মাছের বাজারেও, ক্রেতাদের সমাগম থাকলেও সরবরাহ ঘাটতির কারণে বেড়েছে সবরকম মাছের দাম।

এদিকে, সদ্য মৌসুম শেষ হওয়ার পরেও তার কোন প্রভাব পড়েনি রাজধানীর চালের বাজারে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সবধরণের চাল।

বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি ছাড়া দাম কমার কোন সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা।

বাংলাটিভি/বুলবুল/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button