Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

দেশে একদিনে  করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ২৩৫, সোমবার ২৪৬, রোববার ২৩১, শনিবার ২১৮, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ২৩৯  জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button