Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপস্বাস্থ্য

গ্রীসে করোনার টিকা নিয়ে বিভ্রান্তিতে স্থানীয়সহ প্রবাসীরা

সারা বিশ্বের মতো ইউরোপের দেশ গ্রীসেও ভ্যাকসিন নিয়ে নানা বিভ্রান্তিতে আছে দেশটির জনগণ। প্রবাসীদের মধ্যে ভ্যাকসিন নেয়ার অনেক আগ্রহ দেখা গেলেও, আতংক কিংবা জল্পনা-কল্পনার শেষ নেই।  তবে জনগণকে ভ্যাকসিন দিতে নানা কৌশল অবলম্বন করছে দেশটির সরকার।

এদিকে গেলো সপ্তাহে ভ্যাকসিন নেয়ার বিরুদ্ধে আন্দোলন করছে বেশ কিছু জনগণ। গ্রিক সংসদ ভবনের সামনে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এর ফলে প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এথেন্সের ।

প্রবাসী বাংলাদেশীদের বড় একটা অংশ গ্রীসের পর্যটন এবং স্বাস্থ্য খাতের ব্যবসায় জড়িত। যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেয়া সম্পন্ন হয়েছে, তারাই শুধু হেটেল বা রেস্তোরার ভিতরে অবস্থান করতে পারবেন। তাই অনেকেই ভ্যাকসিন ইতোমধ্যে ভ্যাকসিন নিয়ে নিছেন।

করোনার থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নেয়ার আহবান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের। গ্রীষ্মকালীন ছুটিতে বাকী সকলের ভ্যাকসিন নেয়া সম্পন্ন হবে বলেও মনে করেন দেশটির কমিউনিটি নেতারা।

বাংলাটিভি/ তানভীর হাসান

সংশ্লিষ্ট খবর

Back to top button