Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটস্লাইডার

আজ অজি বধের স্বপ্নে টাইগাররা নামবে মাঠে

ঠিক সন্ধ্যা ৬ টায় শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ফরম্যাটের ৫ ম্যাচ সিরিজের ১ম ম্যাচ। অজিদের বিপক্ষে একটাও ম্যাচ জেতা হয়নি টি-টোয়েন্টিতে বাংলাদেশের। তবুও এবার তরুণ টাইগাররা স্বপ্ন দেখছে একেবারে সিরিজ হারিয়ে দেওয়ার!

অজিদের বড় তারকারা ‘ছুটি’ নিয়েছে করোনা ভাইরাসের অযুহাতে। তাই, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ অনেকটা অনভিজ্ঞ। তাতে স্বস্তি তো মিলছেই। তবে অজিদের বোলিং বেশ ভোগাতে পারে বাংলাদেশকে। মিচেল স্টার্কই থাকবেন তার নেতৃত্বে, হ্যাজলউড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পারা তো আছেনই।

বাংলাদেশের ব্যাটিংয়েও অবশ্য অনেকে নেই। অনেকদিন ধরেই টি-টোয়েন্টি না খেলা তামিম ইকবালকে হিসাবের বাইরে রাখলেও। মুশফিকুর রহিম নেই, নেই লিটন দাসও। এই দুইজনই বাংলাদেশের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ।

তবে এতে সুযোগ মিলেছে তরুণদেরও। আফিফ যথেষ্ট সময় ব্যাট করার সুযোগ না পাওয়ায় অনেকের আফসোস ছিল। শামীম পাটোয়ারী মাত্রই দলে এসেছেন, তবে দায়িত্ব যে নিতে পারেন সেটা প্রমাণ করতে পারেন চাইলে এই সিরিজেই। টাইগারদের ব্যাটিংয়ে অবশ্য বড় দায়িত্বটা নিতে হবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকেই। দলে অভিজ্ঞ তো তারাই।

উইকেটও বড় চ্যালেঞ্জ সফরকারীদের জন্য। এমন উইকেটে তো সাধারণত তারা অভ্যস্ত নন। তবে স্টার্কের মানের বোলাররা আগুন ঝরাতে পারেন যেকোনো উইকেটেই। বাংলাদেশের জন্য অবশ্য সবকিছুই চেনা। এখন কেবল ঠিকঠাক প্রয়োগের অপেক্ষা।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এর ভাষ্যমতে, “টি-টোয়েন্টি সংস্করণই এমন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কোনো দলকে হারানো সম্ভব। র‌্যাঙ্কিংয়ে তারা যত ওপরের দলই হোক। ওদের কয়েকজন ক্রিকেটার আসেনি। আমরাও তেমনি কয়েকজনকে মিস করছি, তামিম-মুশফিক-লিটন নেই। আমাদের দলের জন্য ও প্রতিটি ক্রিকেটারের জন্য বড় সুযোগ আমাদের মান দেখানোর। আমি সবসময় বিশ্বাস করি যে ঘরের মাঠে আমরা ভালো দল এবং এটা দেখানোর চেষ্টা করব এবারও।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোই বিশ্বকাপের মঞ্চে। চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচটি ছিল ২০১৬ সালে অনুষ্ঠিত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে। চলুন জেনে নেই কারা খেলতে পারেন আজকের এই ম্যাচেঃ

সম্ভাব্য একাদশ, বাংলাদেশ

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর

সম্ভাব্য একাদশ, অস্ট্রেলিয়া

ম্যাথু ওয়েড, ফিলিপে, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, হ্যানরিকস, ম্যাকডরমট, ক্রিশ্চিয়ান, অ্যাগার, জাম্পা, স্টার্ক, হ্যাজলউড

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button