Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

১০০ মিটার দৌড়ে অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারের সোনা জিতে অ্যাথলেটিকসের সিংহাসনে বসলেন ইতালির লামন্ত মার্সেল জ্যাকবস।

আজ  ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ইভেন্টের ১০০ মিটারে সোনা জিতেছেন ইতালির এই স্প্রিন্টার। ফলে ১৯৯২ সালের অলিম্পিকের পর প্রথমবার ইউরোপের কেউ জিতলেন ১০০ মিটার স্প্রিন্টের সোনা।

টোকিও অলিম্পিক স্টেডিয়ামে এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের কার্লে ফ্রেড দ্বিতীয় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। কানাডার ডি গ্রেস ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে জিতেছেন ব্রোঞ্জ।

জ্যাকবস প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জিতলেও টপকে যেতে পারেননি বোল্টের রেকর্ড। ২০০৯ সালের ১৬ আগস্ট জার্মানিতে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বোল্ট যে অনন্য কীর্তি গড়েছেন, তা এখনও অক্ষত আছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button