
করোনা সংক্রমণকালে দেশে অক্সিজেনের চাহিদা থাকায় ভারত থেকে দেশে এলো ২০০ টন তরল অক্সিজেনের তৃতীয় চালান। গতকাল রাত ১টা ২০ মিনিটে ট্রেনটি তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়।
শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ইন্দ্রো-বাংলা অক্সিজেনবাহী ট্রেনটি দিবাগত রাত ১টা ২০ মিনিটে স্টেশনে পৌঁছায়। অক্সিজেন খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফিরে যাবে।
এর আগে ২৫ জুলাই ও ২৮ জুলাই ২০০ মেট্রিকটন করে অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এ নিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিকটন অক্সিজেন দেশে এলো।
বাংলাটিভি/ এস



