
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আলী আশরাফ কুমিল্লা-৭ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য।
তিনি সাবেক ডেপুটি স্পিকার এবং সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন। ২০০০ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন আলী আশরাফ।
এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আলী আশরাফ।
বাংলাটিভি/ এস



