Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নামা ভারত হাসারাঙ্গার ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায়। ৩৩ বল হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার ২৯ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র  ৮১ রান করে ভারত। যা টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

টি-টোয়েন্টিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে গোল্ডেন ডাকের শিকার হন শিখর ধাওয়ান। দলীয় ৫ রানে ধাওয়ানকে শিকার করেন দুশমান্থা চামিরা। তারপর ৩৬ রানের ভেতরেই ৫টি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ভারত।

ষষ্ঠ উইকেটে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব গড়েন ১৯ রানের জুটি। হাসারাঙ্গার বলে দাসুন শানাকার দুর্দান্ত এক ক্যাচে ভুবনেশ্বর ফেরেন ৩২ বলে ১৬ রান করে। তবে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন কুলদীপ। তার ২৮ বলে অপরাজিত ২৩ রানে ভয় করে ভারত পায় ৮ উইকেটে ৮১ রানের সংগ্রহ।

এদিকে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা প্রথমে ধীরগতিতে শুরু করলেও শ্রীলঙ্কা পরবর্তীতে হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা দ্রুত রান তুলতে থাকেন। হাসারাঙ্গা ৯ বলে ১৪ রানে ও ধনঞ্জয়া ২০ বলে ২৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button