Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতিবানিজ্য সংবাদ

ড্রাগন চাষে সফল বিদেশ ফেরত মাদারীপুরের সজিব

দীর্ঘদিন বিদেশ ভ্রমণ শেষে শখের বসে ড্রাগন চাষ শুরু করে মাদারীপুরের সজিব। তার সফলতা দেখে অনেকেই নতুন করে শুরু করছে ড্রাগন চাষ । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ, প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায়,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরের সজিব হোসেন সাদ্দাম। থাইল্যান্ড, মালয়েশিয়া,ভুটান,ভারতসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করে ড্রাগন ফলের চাষ দেখে, বাগান করতে উদ্বুদ্ধ হয়। বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের প্রায় ৫ হাজার ড্রাগন ফলের চারা সংগ্রহ করে, ২০২০ সালের প্রথম দিকে ৩ একর জমিতে চাষাবাদ শুরু করে। সফলতা আসার আগেই, আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়। তবে, ক্ষতি পুষিয়ে উঠতে এ বছর জানুয়ারী মাসে আবার শুরু করেন।

সাদা,লাল ও গোলাপী রংয়ের ড্রাগন ফল পুষ্টিতে ভরা। তাই বাজারে ব্যাপক চাহিদা আর ভাল দাম পাওয়ায় খুশি তিনি। ৭ জন শ্রমিকের পারিশ্রমিক দিয়েও,ছেলে মেয়েদের পড়া লেখার পাশাপাশি, ভালো ভাবেইচলছে তার সংসার । এ বছরই ড্রাগন বিক্রি করে খরচ উঠিয়ে অধিক লাভের আশা করেন তিনি।

সাদ্দাম হোসেনের ড্রাগন বাগান দেখতে প্রতিদিনই আসছেন, মাদারীপুরসহ পার্শ্ববর্তী জেলার মানুষ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং ড্রাগণ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায়,কৃষি কর্মকর্তা।

ড্রাগন চাষীদের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলে, জেলার চারটি উপজেলায় ড্রাগন চাষ দ্রুত বৃদ্ধি পাবে, প্রত্যাশা জেলার কৃষকদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button