কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ উপজেলারর হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা মাটির নিচে চাপা পড়া পাঁচটি মৃতদেহ উদ্ধার করে।

এ দুর্ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় পাহাড় ধসে নিহত সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
বাংলাটিভি/ এস