Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

ব্রক্ষপুত্র নদীর ভাঙ্গনে শেরপুরে বিলীন নানা স্থাপনা

শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের বুক চিরে বয়ে চলেছে ব্রক্ষপুত্র নদী। এর দুই পাশ্বে বন্যা নিয়ন্ত্রন বাঁধ না থাকায় প্রতি বছরই চলে আসছে নদী ভাঙ্গন। ব্রক্ষপুত্র নদীর ভাঙ্গনে প্রতি বছরই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি,বাড়িঘরসহ নানা স্থাপনা। এ বছরও বর্ষার শুরুতেই এ নদের তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এতে প্রতিদিনই বিলীন হয়ে যাচ্ছে একরের পর একর আবাদী জমি।

ইতোমধ্যে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর, ভাগলগড়,জঙ্গলদি,বেপারীপাড়া, ডাকপাড়া, কামারেরচর ইউনিয়নের ৬নম্বর চরসহ ৬টি গ্রামের অনেকেই তাদের বাড়ি-ঘর সরিয়ে অন্যত্র চলে গেছেন। নদীভাঙন অব্যাহত থাকলে চুনিয়ারচর গ্রামের ৩টি মসজিদ, মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে চলে যাবে বলে আশংকা করছেন স্থানীয়রা।

জেলা প্রশাসক মোমিনুর রশীদ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে দ্রুতই ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। একই সাথে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে এখানে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশও দেন।

নদী এভাবে ভাঙতে থাকলে এসব গ্রামের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। এতে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই ভাঙনরোধে দ্রুত সরকারিভাবে এখনই পদক্ষেপ নেওয়ার দাবী স্থানীয়দের।

বাংলাটিভি/ এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button