Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় অস্ট্রেলিয়ার

৩য় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো অজিরা।

ফলে এই সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি ওয়ানডে সুপারলিগে অস্ট্রেলিয়ার অবস্থান এখন তৃতীয় স্থানে। ৮ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৫০।

ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অজি পেস তোপের সঙ্গে ঘূর্ণির জাদুতে ১৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নামা এভিন লুইস ৫৫ রান করে অপরাজিত থাকা সত্তেও দলের রান বাড়েনি। অপরপ্রান্তে সতীর্থরা ব্যস্ত ছিলেন আসা যাওয়ার মিছিলে। কোনো ব্যাটসম্যানই ২০ রানের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ড্যারেন ব্র্যাভোর ১৮।

এদিকে ১৫৩ রানের  টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর পর ম্যাথু ওয়েডের হাফসেঞ্চুরিতে ১১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে সফরকারী দল।

৫২ বলে সর্বোচ্চ ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। তার সঙ্গে ৩৩ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন অ্যাস্টন অ্যাগার। এ ছাড়া ক্যারি ৩৫ ও মার্শ করেন ২৯ রান।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button