Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

রংপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির মিষ্টি ফল ত্বীন

রংপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির মিষ্টি ফল ত্বীন। প্রত্যন্ত এলাকায় এর চাষ হওয়ায়, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও বেকার যুবকদের। তবে, করোনাকালীন রপ্তানি ও বাজারজাতকরণে কৃষি বিভাগের সহায়তা না থাকায়, হতাশ কৃষকরা। কৃষি বিভাগ বলছে,উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে দৃষ্টিশক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বীন ফল।

রংপুর মিঠাপুকুরের গোপালপুরে, ত্বীন এগ্রো ফার্মে চাষ হচ্ছে মরুর সুস্বাদু ত্বীন ফল। দুই ভাই রাহাত ও রাতুল শখের বসে শুরু করলেও, বাণিজ্যিক ভাবে এখন চাষ হচ্ছে এই ফল। গত ৮ মাস আগে এর চারা রোপণের পর থেকে, আশার আলো দেখছেন তারা। আগা থেকে গোড়া পর্যন্ত ডুমুর আকৃতির এই ফল, এলাকায় সবার দৃষ্টি কেড়েছে। যা একেকটি বিক্রি হচ্ছে ১ ডলারে।

অন্যান্য চাষী ও সাধারণ মানুষও ত্বীন চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগ বলছে,প্রাথমিকভাবে গবেষণায় রয়েছে ত্বীন ফলটি। গবেষণায় ফলাফল ভালো ও  লাভজনক হলেই, প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করা হবে এই চাষে।

প্রতিদিন বাগান থেকে ৫/৬ কেজি ত্বীন উঠিয়ে, বাজারজাত করছেন উদ্যোক্তারা। ফল ও চারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি, এই ফল রপ্তানিতে সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button