Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিশ্বকাপ পর্যন্ত বাড়ল ব্যাটিং কোচের মেয়াদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাশওয়েল প্রিন্স। বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

জিম্বাবুয়ে সফরের আগে ব্যাটিং কোচে প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি। তবে নিয়োগপ্রাপ্তির সময় প্রিন্সের অ্যাসাইনমেন্ট ছিল শুধু জিম্বাবুয়ে সফরই। গতকাল হারারেতে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টাইগাররা টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। আর এর আগে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতায় তিন ফরম্যাটেই বাইরের থেকে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

এতে করে প্রিন্সের কাজ নজরকাড়ে বোর্ডের নীতিনির্ধারকদের। আর তাই তার মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানান আকরাম খান।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button