
স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাকি ম্যাচগুলো।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেছে একদিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দিনের প্রথম ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং দ্বিতীয়টি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে দুবাই, শারজাহ ও আবুধাবি এ তিনটি ভেন্যুতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।
১০ অক্টোবরে আসরের প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।
এছাড়া ১১ অক্টোবর শারজাহতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১৩ অক্টোবর হবে এলিমিনেটর ম্যাচ।
বাংলাটিভি/ এস



