Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

অলিম্পিকে সর্বকনিষ্ঠ স্বর্ণ জয়ী জাপানের মোমিজি

টোকিও অলিম্পিকে এই প্রথম স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে। যেই ইভেন্টটি জিতেছে ১৩ বছর বয়সী জাপানের কিশোরী নিশিয়া মোমিজি।

আরিয়াক পার্কে সোমবার স্কেট-বোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে স্বর্ণ পেয়েছেন মোমিজি। এদিকে ১৪.৬৪ পয়েন্ট নিয়ে রুপা জিতে চমক দেখিয়েছে রাইসা লিলেও। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও ১৩ বছর।

এছাড়া ব্রোঞ্জ পাওয়া জাপানের ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর।

উল্লেখ্য অলিম্পিক ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে যারা খেলেছেন তাদের মধ্যে এখনও সবার উপরে রয়েছেন ডিমিট্রিয়াস লন্ড্রাস।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button