Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅর্থনীতি

আজ থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি

আজ থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি সূত্রে জানা গেছে, ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি এবং চট্টগ্রাম নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি সূত্রে আরও জানা গেছে, টিসিবি ট্রাকগুলো থেকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি এবং ২ কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া ১০০ টাকা লিটারে সয়াবিন তেল দেওয়া হবে। একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার তেল নিতে পারবেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button