Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের

শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করা এই জয়, টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

হারারেতে, ম্যাচের টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। বড় রান তাড়া করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দৃঢ় ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে দলকে এগিয়ে নেন সৌম্য সরকার, নিজের ৬৮ রানে ফেরেন তিনি।

তার আগে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। এছাড়া আফিফ করেন ১৪ রান। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৪ রান যোগ করেন। সাথে ৩১ রানের হার না মানা দাপুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারি।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button