Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

মেহেরপুরে ড্রাগন ফল চাষে সফল প্রবাস ফেরত যুবক

মেহেরপুরে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন প্রবাস ফেরত এক যুবক। এ ফলের চারা সংগ্রহ করে চাষাবাদে বেশ লাভবান হয়েছেন তিনি। তাকে দেখে এলাকার উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। ড্রাগন চাষিদের সহযোগিতায় নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল মাবুদ। সংসারের হাল ধরতে পাঁচ বছর আগে মালয়েশিয়া যান তিনি। বিদেশে বসে স্বপ্ন দেখেন, দেশে ফিরে কৃষি কাজ করে সাবলম্বী হওয়ায়।

গত বছরে আব্দুল মাবুদ দেশে ফিরে এসে নাটোর থেকে চারা সংগ্রহ করে মেহেরপুরে তার গ্রামের ৪০ শতাংশ জমিতে ড্রাগন ফলের চারা রোপন করেন। প্রথম পর্যায়ে লাভের মুখ দেখেন তিনি। বর্তমানে তিন বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছেন তিনি।

আব্দুল মাবুদের ড্রাগন ফলের আবাদ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।পাইকারি বাজারে প্রতিকেজি ড্রাগন ফল বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৮০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button