Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদঅর্থনীতিদেশবাংলা

শেরপুরে জনপ্রিয় হচ্ছে লটকন চাষ

বাণিজ্যিকভাবে লটকনের চাষ বাড়ছে শেরপুর জেলায়। কম খরচে অন্য ফলের চেয়ে বেশি লাভে জনপ্রিয় হয়ে উঠছে এর আবাদ। উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন বাজারে।

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনার শরিফুল ইসলাম। ২০০২ সালে তার বাড়ীর আঙ্গিনায় পরীক্ষামুলক ভাবে ৭০ শতাংশ জমিতে লটকন চাষ শুরু করেন। প্রথমে ১২০টি চারা রোপনের তিন বছরের মধ্যে ফলন আসা শুরু করে। এ বছর মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে আড়াই লাখ টাকার লটকন বিক্রি করেছেন তিনি।

কম খরচে লাভ বেশী হওয়ায় শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলায় প্রতি বছরই বাড়ছে  লটকন চাষীর সংখ্যা। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় এ বছর প্রায় ২০ একর জমিতে লটকন চাষ হয়েছে। এবছর লটকনের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন চাষী ও বিক্রেতারা।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button