Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

সংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যু; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বরেণ্য সংগীতশিল্পীর মৃত্যুকে শোক জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

আজ সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে বাদ যোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে গত ১৪ জুলাই তার নমুনা পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিলেও আস্তে আস্তে অবস্থার অবনতি হওয়ায় গত ১৬ জুলাই তাকে  রাজধানীর  ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা চলে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভোগা ফকির আলমগীরকে দুই ব্যাগ প্লাজমাও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি।

ফরিদপুর জেলার ভাঙা থানার কালামৃধা গ্রামে ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ফকির আলমগীর। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button