
মাত্র দুই আগেই শেষ হল পবিত্র ঈদুল আযহা। আর মহামারি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে সর্বাত্মক কঠোর লকডাউন।
আর এতে করে ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজধানীর ঢাকার কাঁচাবাজারগুলো। সরবরাহ স্বাভাবিক হলেও ক্রেতা না থাকায় নষ্ট হচ্ছে অনেক সবজি।
কারওয়ান বাজারে সকাল থেকে ক্রেতার সংখ্যা ছিলো হাতে গোনা। তাই সবজি বিক্রি হয়েছে সহনীয় দামেই।
এদিকে ঈদ আর লকডাউনে ভাটা পড়েছে মাছের বাজারেও। বেশির ভাগ দোকার বন্ধ, কমেছে মাছের সরবরাহ। আর কোরবানীর পর মাংসের চাহিদা না থাকায়, অলস সময় পার করছেন মুরগি বিক্রেতারা।
বাংলাটিভি/ এস



