Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

কোরবানীর পশুর চামড়ার বেচাকেনা ভালো

দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় বড় খাত চামড়া শিল্প। এ শিল্পের ৮০ শতাংশ কাঁচামালের জোগানই আসে কোরবানির ঈদের সময়। বিগত কয়েক বছর চামড়ার দাম কম থাকায় অনেকটা হুমকির মুখে পড়েছিল এই শিল্প। তবে এবার কিছুটা বর্ধিত মূল্য নির্ধারণ করার ফলে সরবরাহ বেড়েছে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত  পুরান ঢাকার পোস্তায়।

সরবরাহ ভালো থাকায় কাঁচা চামড়া বেচাকেনাও ভরপুর। ব্যবসায়ী, আড়তদার ও কর্মচারীদের কর্মচাঞ্চল্য বেড়েছে বহুগুণে। আড়তদাররা বলছেন, গত কয়েক বছরের তুলনায় কাঁচা চামড়ার আমদানি বেশ ভালো।

তবে চামড়া সংরক্ষণ করা লবণের দাম কাল থেকে হঠাৎ করে বেড়ে গেছে। এ অবস্থয় ক্রয়কৃত চামড়া মজুদে অনিশ্চয়তায় পড়েছেন অনেক ব্যবসায়ী।

এছাড়াও লবণের সংকটে চামড়া শিল্প ক্ষতির মুখে পড়া আশংকা করছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত এসোসিয়েশন।

তাইতো লবণের সিন্ডিকেট দৌরাত্ম বন্ধ করে চামড়া সংরক্ষণের সুবিধার্থে সরকারকে কার্যকর পদক্ষেপ রাখার আহবান এসব ব্যবসায়ীদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button