Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিকেলে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে টি- টোয়েন্টি সিরিজ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায় হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি পরের দিনই। আর রবিবার দুই দল সিরিজের শেষ ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজের মতোই জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার লক্ষ্য এখন বাংলাদেশের।

কিন্তু বিষয়টি মাহমুদউল্লাহর জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ এ লড়াইয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মাহমুদউল্লাহ। হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না তামিম ইকবালকে। করোনাক্রান্ত বাবা-মার পাশে থাকতে টেস্ট ম্যাচের পর থেকেই দলে নেই মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহর ভরসা এখন ফর্মে ফেরা সাকিব ও লিটন। চোট সেরে শেষ ওয়ানডে খেলে ৩ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমানকে বোলিং অস্ত্র হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ,  তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button