Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বোলিংয়ে ৯ এবং ব্যাটিংয়ে ৩ ধাপ উন্নতি সাকিবের

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর বোলিংয়ে মোটামুটি পারফর্ম করলেও ব্যাটিংটা যেনো কোনভাবেই আয়ত্তে আনতে পারছিলেন না সাকিব আর হাসান। জিম্বাবুযে সিরিজে এসে ফিরেছেন নিজের পুরোটা নিয়ে।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। আর তারই পুরস্কার হিসেবে ঈদুল আজহার দিনে আইসিসি থেকে পেলেন সুসংবাদ।

আইসিসির ওয়ানডের ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। বোলিংয়ে ৯ ধাপ অর্থাৎ ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন ৮ নম্বরে। আর দীর্ঘদিন পর রানে ফিরে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে এখন আছেন তিনি ২৮ নম্বরে।

এছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালেরও। তামিম একধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৩তম স্থানে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button