Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

কঠোর বিধি নিষেধে চরম বিপর্যয়ের মুখে সিরাজগঞ্জের ডেইরি শিল্প

কঠোর বিধি নিষেধে চরম বিপর্যয়ের মুখে পড়েছে, দুগ্ধ নগরীখ্যাত সিরাজগঞ্জের ডেইরি শিল্প। মিল্কভিটাসহ দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানীগুলো, দুধ সংগ্রহ কমিয়ে দেয়ার পাশপাশি, দুগ্ধজাত সকল পণ্য উৎপাদন বন্ধ থাকায়, দৈনিক গড়ে প্রায় ১০ লাখ লিটার দুধের বাজার হারিয়ে গেছে। পরিবহনজনিত কারণে ভোক্তা পর্যায়ে দুধ বিক্রি করা প্রান্তিক খামারীরা, বেশী সমস্যায় পড়েছে বলে জানায়,প্রাণীসম্পদ বিভাগ।

সিরাজগঞ্জের মিঙ্ক সিটি দুধের উৎপাদন স্বাভাবিক রাখলেও করোনার কারনে বাজার হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে, ছোট বড় কয়েক হাজার খামারী। অর্ধেক দামেও দুধ বিক্রি করতে পারছেননা তারা। একদিকে গো-খাদ্যের উচ্চ মূল্য,অন্যদিকে আয় না থাকায় কঠিন পরিস্থিতির মুখোমুখি প্রান্তিক খামারীরা।

জেলায় দুধের প্রধান ক্রেতা মিল্কভিটাসহ ৯টি প্রধান দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানী। যারা প্রতিদিন দুধ সংগ্রহ করে সাড়ে ৮ থেকে ১০লাখ লিটার। কয়েকদফার লকডাউনে তা নেমে এসেছে অর্ধেকে। ক্রেতা না থাকায় পানির দরে দুধ বিক্রি করছেন অনেকে।

প্রাণী সম্পদ বিভাগ জানায়,জেলায় ১১ লক্ষ গাভী থেকে প্রতিদিন দুধের উৎপাদন হয় প্রায় ২১ লাখ লিটার। যার সিংহভাগ দুধেরই কোন বাজার নেই। পরিবহনজনিত সমস্যা বড় বাঁধা।

অবিক্রিত দুধ দিয়ে ছানা এবং ঘি তৈরি কোরে সংরক্ষণের পরামর্শ প্রাণীসম্পদ বিভাগের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button