Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে ভারত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে ভারত । এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। মিডল অর্ডার ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা ৬৮ বলে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার অভিষ্কা ফার্নান্ডোর ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। শেষ দিকে চামিকা করুণারত্নের ৩৩ বলে ৪৪ রান বড় স্কোর গড়তে ভূমিকা রাখে।

এদিকে ২৭৫ রান তাড়া করতে নেমে ভারত ৩৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেল। দ্রুত ফিরে যান গতম্যাচে দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ্বাহ  ও শিখর ধাওয়ান। প্রথম ওয়ানডের আরেক তারকা ঈশান কিশানও ফিরে যান মাত্র ১ রানে।

এরপর ভারতের হাল ধরেন মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। ৩১ বলে ৩৭ রান করে এরপর মণীশ দুর্ভাগ্যজনক ভাবে রানআউট হয়ে যান। সূর্যকুমারের হাত শক্ত করতে এসে চূড়ান্ত ব্যর্থ হন হার্দিক পাণ্ডিয়া। তিন বল খেলে কোনও রান না করেই ফেরেন তিনি। ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। লড়াই জারি রাখেন সূর্যকুমার।

কিন্তু ৪৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার। হার্দিক ব্যর্থ হলেও ক্রুনাল পাণ্ডিয়ার ৩৫ রানের ইনিংস দীপক চাহারের সঙ্গে লড়াইয়ে রাখেন ভারতকে।

কিন্তু  ক্রুনাল পাণ্ডিয়ার বিদায়ের পর চাহার আর ভুবনেশ্বর কুমার ভারতকে জয়ের আলো দেখাতে শুরু করেন। এরপর দীপক চাহার অনবদ্য লড়াই করেন ভুবিকে সঙ্গে নিয়ে।

৮২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন চাহার। অন্যদিকে, ভুবি অপরাজিত থাকেন ১৯ রানে।

আগামী শুক্রবার সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে ধাওয়ানরা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button